Google search engine
HomeOthersবন্যার পানিতে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-জেনারেটেড এবং...

বন্যার পানিতে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-জেনারেটেড এবং এগুলোকে বাস্তব ঘটনার ছবি হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

দেশের বিভিন্ন জেলায় টানা অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশের অন্তত ২০টি জেলা বন্যাকবলিত হওয়ার তথ্যের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দাবি করা হচ্ছে, বন্যার পানির মধ্যে দাঁড়িয়েই মানুষ ইমামের পেছনে জামাতে নামাজ আদায় করছেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিগুলোর বাস্তবতার সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, ছবিগুলো পর্যবেক্ষণেও একাধিক অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। ছবিতে পানির মধ্যে দাঁড়িয়ে থাকা ইমামের সামনে মাইক্রোফোন দেখা গেলেও নামাজরত ব্যক্তিদের চেহারা অস্পষ্ট ও বিকৃত। বিশেষ করে পেছনের কাতারে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে শরীরের অবয়ব দেখা গেলেও মুখমণ্ডলের স্বাভাবিক গঠন অনুপস্থিত।

এছাড়া, ছবির বিভিন্ন অংশে মানুষের শরীর, মুখমণ্ডল ও অবয়বের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-নির্মিত ছবির অন্যতম বৈশিষ্ট্য। ছবিগুলোর সামগ্রিক দৃশ্য ও মানব অবয়ব বিশ্লেষণেও বাস্তব আলোকচিত্রের তুলনায় কৃত্রিমভাবে তৈরি হওয়ার একাধিক লক্ষণ পাওয়া যায়।

অর্থাৎ, বন্যার পানিতে দাঁড়িয়ে মানুষ জামাতে নামাজ আদায় করছে—এমন দাবিতে প্রচারিত ছবিগুলো কোনো বাস্তব ঘটনার প্রামাণ্য দৃশ্য নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সুতরাং, বন্যার পানিতে দাঁড়িয়ে মানুষ নামাজ আদায় করছে দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-জেনারেটেড এবং এগুলোকে বাস্তব ঘটনার ছবি হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular