Google search engine
HomePolitics‘ছাত্র-ছাত্রীরা দ্রুত রাস্তা ছাড়, বিএনপি এসব আন্দোলন ভয় পায় না’— বিএনপির ভাইস...

‘ছাত্র-ছাত্রীরা দ্রুত রাস্তা ছাড়, বিএনপি এসব আন্দোলন ভয় পায় না’— বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “ছাত্র-ছাত্রীদের বলি দ্রুত রাস্তা ছাড়, বিএনপি উড়ে আসেনি। এসব গাইগরুর আন্দোলন বিএনপি ভয় পায় না।” ফটোকার্ডটিতে সংবাদমাধ্যম যুগান্তরের নাম ও লোগো ব্যবহার করা হয়েছে।

তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, ফটোকার্ডটি যুগান্তরের প্রকাশিত কোনো আসল কনটেন্ট নয়। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।

এছাড়া, যুগান্তরের প্রচলিত ফটোকার্ডের নকশার সঙ্গে ভাইরাল ফটোকার্ডটিরও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বরকত উল্লাহ বুলুর এমন মন্তব্যের সমর্থনেও কোনো নির্ভরযোগ্য সংবাদ বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সব মিলিয়ে, এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে বরকত উল্লাহ বুলুর মন্তব্য দাবিতে যুগান্তরের নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular