Google search engine
HomePolitics‘হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম’—সানজিদা তন্বির নামে প্রচারিত মন্তব্যটি...

‘হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম’—সানজিদা তন্বির নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি বলেছেন, “হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম।” তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

যাচাই করে দেখা যায়, মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সূত্র বা সানজিদা তন্বির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব নেই। ভাইরাল দাবিটির পক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্যপ্রমাণও পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে জানা যায়, দাবিটির উৎস একটি অনির্ভরযোগ্য ফেসবুক পেজ, যেখানে সংবাদসদৃশ আকারে ভিত্তিহীন ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট দাবির বিষয়ে সানজিদা আহমেদ তন্বির সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্টভাবে জানান, তিনি কখনো এমন মন্তব্য করেননি।

সব মিলিয়ে, ‘হলের বড় ভাইয়ের পরামর্শে মুখে টমেটো সস মেখেছিলাম’—সানজিদা তন্বির নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular