Google search engine
HomeOthers‘হামের টিকা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, তাই আমরা টিকা দেই নি’ -...

‘হামের টিকা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, তাই আমরা টিকা দেই নি’ – রিজওয়ানা হাসানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “হামের টিকা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, তাই আমরা টিকা দেইনি।” তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র বা সংশ্লিষ্ট ব্যক্তির অফিসিয়াল প্ল্যাটফর্মে এ ধরনের কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে জানা যায়, আলোচিত ফটোকার্ডটি একটি ব্যঙ্গাত্মক (স্যাটায়ার) সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে ছড়ানো হয়, যা পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

এছাড়া রিজওয়ানা হাসানের ব্যক্তিগত বা যাচাইকৃত অনলাইন প্ল্যাটফর্মেও এ ধরনের কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

সব মিলিয়ে, ‘হামের টিকা পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, তাই আমরা টিকা দেইনি’—এই মন্তব্যটি রিজওয়ানা হাসানের নামে প্রচার সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular