
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “সেনাবাহিনী মাঠে না থাকলে আ.লীগকে ঠেকানো যাবে না।” তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
যাচাই করে দেখা যায়, আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, সংবাদ প্রতিবেদন বা সরকারি বিবৃতি নেই। মূলধারার গণমাধ্যমেও এ ধরনের কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, দাবিটির উৎস একটি ব্যঙ্গাত্মক (স্যাটায়ার) সামাজিক যোগাযোগমাধ্যম পেজ। পরবর্তীতে সেই ব্যঙ্গাত্মক পোস্টের বিষয়বস্তুকেই বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত যোগাযোগমাধ্যম এবং সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মগুলোতেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে প্রচারিত ‘সেনাবাহিনী মাঠে না থাকলে আ.লীগকে ঠেকানো যাবে না’ মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

