Google search engine
HomePoliticsকথিত অভিযোগের কারণে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার লে. জেনারেল মিনহাজুল...

কথিত অভিযোগের কারণে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার লে. জেনারেল মিনহাজুল আলমকে প্রত্যাহার করা হয়েছে বলে প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।

জাতিসংঘের সাইপ্রাস শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার লে. জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কথিত অভিযোগের কারণে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। এমনকি দাবি করা হয়েছে, তিনি গত ৪ সেপ্টেম্বর ঢাকায় ফিরে এসেছেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, লে. জেনারেল মিনহাজুল আলমকে ইউএনএফআইসিওয়াইপির ফোর্স কমান্ডারের দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবিটি মিথ্যা। জাতিসংঘের পক্ষ থেকেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সাইপ্রাসের সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল-কে ইউএনএফআইসিওয়াইপির মুখপাত্র আলিম সিদ্দিক জানান, মিনহাজুল আলম ফোর্স কমান্ডার হিসেবে বহাল রয়েছেন এবং মিশনে তার দায়িত্ব পালন করছেন।

এছাড়া, দাবিটির সূত্র হিসেবে প্রচারিত নর্থইস্ট নিউজের প্রতিবেদনের তথ্যও পর্যালোচনা করে দেখা যায়, সেখানে কথিত অভিযোগের পক্ষে কোনো অভিযোগপত্র, প্রত্যাহারের সরকারি আদেশ, অভিযোগকারীর পরিচয় কিংবা জাতিসংঘ বা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কর্মকর্তার বক্তব্য উপস্থাপন করা হয়নি। বরং প্রতিবেদনে নিজস্ব সূত্রের বরাত দেওয়া হলেও দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, জাতিসংঘের পক্ষ থেকে মিনহাজুল আলমের দায়িত্বে বহাল থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাইপ্রাসের একাধিক সংবাদমাধ্যমেও জাতিসংঘের এই বক্তব্য প্রকাশিত হয়েছে। ফলে কথিত অভিযোগের ভিত্তিতে তাকে মিশন থেকে প্রত্যাহার করা হয়েছে বলে যে তথ্য ছড়ানো হয়েছে, তার সঙ্গে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের কোনো সামঞ্জস্য নেই।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ২০২৬ সালের এপ্রিলে লে. জেনারেল মিনহাজুল আলমকে ইউএনএফআইসিওয়াইপির ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগের ঘোষণা দেন। পরবর্তীতে তিনি ওই দায়িত্বে যোগ দেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন।

সুতরাং, কথিত অভিযোগের কারণে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার লে. জেনারেল মিনহাজুল আলমকে প্রত্যাহার করা হয়েছে বলে প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular