রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নে`য়া`স্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনার পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে, মা`দ`কবিরোধী অভিযান শেষে রাতে তাঁকে মদ্য`প অবস্থায় দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ইশরাক হোসেনের সাম্প্রতিক মা`দ`কবিরোধী অভিযানের পর ধারণ করা নয়। ভিডিওটির পুরোনো অনলাইন উপস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, অন্তত ২০২৫ সালের ১১ এপ্রিল থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়ে আসছে।
‘Nucleus71’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই তারিখে ভিডিওটি প্রকাশিত হয়। একই দিনে ফেসবুকের আরও কয়েকটি অ্যাকাউন্ট ও গ্রুপেও ভিডিওটির অনুরূপ সংস্করণ পাওয়া যায়। তবে এসব পোস্টের কোনোটিতেই ভিডিওটি ধারণের নির্দিষ্ট সময় বা স্থানের তথ্য উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, গেন্ডারিয়ায় মা`দ`কবিরোধী অভিযানে আ`গ্নে`য়া`স্ত্র বহনের বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই বিবৃতি দিয়েছেন। এ ঘটনায় তদন্তের দায়িত্বও ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে দেওয়া হয়েছে। তবে এসব তথ্যের সঙ্গে প্রচারিত পুরোনো ভিডিওটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক অভিযানের পর ধারণ করা হয়েছে, এমন প্রমাণ নেই। বরং ২০২৫ সালের এপ্রিলেই ভিডিওটির অনলাইনে প্রচারের প্রমাণ পাওয়া যায়। পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে যুক্ত করে উপস্থাপনের ফলে দর্শকদের মধ্যে ইশরাক হোসেনের মদ্য`প অবস্থায় থাকার বিষয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে।
সুতরাং, মা`দ`কবিরোধী অভিযানের পর রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ম‘দ্য‘প অবস্থায় দেখা গেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

