Google search engine
HomeOthersপটিয়ায় বিএনপি কার্যালয় ভা‘ঙ‘চু‘রের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার

পটিয়ায় বিএনপি কার্যালয় ভা‘ঙ‘চু‘রের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার

গত ১৭ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় বিএনপির কার্যালয় ভা‘ঙ‘চুরের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ভা‘ঙ‘চু‘রের ঘটনার।

ভিডিওটির উৎস অনুসন্ধানে ‘পটিয়া পৌরসভা যুবদল’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে থাকা ছবি ও ভিডিওর সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। পোস্টের ক্যাপশনে সে সময় পটিয়ায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তোলা হয়েছিল।

ঘটনাটি নিয়ে ২০২৪ সালের ১৮ জুলাই চট্টগ্রামভিত্তিক সংবাদমাধ্যম ‘দৈনিক পূর্বকোণ’-এ প্রকাশিত প্রতিবেদনেও পটিয়ায় বিএনপি কার্যালয়ে হা‘ম‘লা ও ভা‘ঙ‘চুরের অভিযোগের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, কোটাবিরোধী বিক্ষোভের পর এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলম এ ঘটনায় যুবলীগ নেতা ডি এম জমির উদ্দিনকে দায়ী করলেও পুলিশ সে সময় হা‘ম‘লাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। একই দিনে ‘সমকাল’ও ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

অন্যদিকে, গত ১৭ অক্টোবর পটিয়ায় বিএনপির কার্যালয় ভা‘ঙ‘চুরের ঘটনা ঘটেছে, এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ২০২৪ সালের ঘটনার ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করায় সময় ও প্রেক্ষাপট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সুতরাং, পটিয়ায় গত ১৭ অক্টোবর বিএনপি কার্যালয় ভা‘ঙ‘চু‘রের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঘটনার, যা সাম্প্রতিক হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular