Google search engine
HomeOthersপাকিস্তানের পতাকা নয়, কারিনা কায়সারের কবরে ছিল জাকের পার্টির পতাকা

পাকিস্তানের পতাকা নয়, কারিনা কায়সারের কবরে ছিল জাকের পার্টির পতাকা

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের কবরে পাকিস্তানের পতাকা রাখা হয়েছে।

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, এ দাবির কোনো সত্যতা নেই। কারিনা কায়সারের কবরে দেখা যাওয়া পতাকাটি পাকিস্তানের জাতীয় পতাকা নয়; এটি জাকের পার্টির পতাকা।

যাচাই করে দেখা যায়, কারিনার দাফনের দিন জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের নেতাকর্মীরা তার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে দলীয় পতাকাটি সাময়িকভাবে কবরের ওপর বিছিয়ে দেন। এ সংক্রান্ত একাধিক ছবি ও পোস্টে একই পতাকা দেখা যায় এবং জাকের পার্টির নেতাকর্মীরাও বিষয়টি প্রকাশ্যে উল্লেখ করেছেন।

এছাড়া, সময় টিভির প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও কারিনার কবরে একই পতাকা দেখা যায়। পরবর্তীতে জাকের পার্টির বিভিন্ন নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেন যে, সেটি তাদের দলীয় পতাকা।

কারিনা কায়সারের বাবা এবং জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদও এ বিষয়ে বক্তব্য দিয়ে জানান, দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে এসে অস্থায়ীভাবে জাকের পার্টির পতাকা কবরের ওপর রেখেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেন, সেটি পাকিস্তানের পতাকা ছিল না।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, জাকের পার্টির পতাকাকে পাকিস্তানের পতাকা হিসেবে ভুল বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular