সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—কয়লার অভাবে আগামী ৫ জুনের পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ভিডিওটি সাম্প্রতিক পরিস্থিতি হিসেবে উপস্থাপন করা হলেও যাচাই করে দেখা গেছে, এটি বর্তমান সময়ের নয়।
অনুসন্ধানে পাওয়া যায়, ভিডিওটি মূলত ২০২৩ সালের একটি সংবাদ প্রতিবেদন থেকে নেওয়া। সে সময় কয়লা সংকটজনিত কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। বর্তমানে সেই পুরোনো ভিডিও নতুন দাবি যুক্ত করে পুনরায় প্রচার করা হচ্ছে।
মূলধারার সাম্প্রতিক কোনো গণমাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ জুনের পর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি।
সব মিলিয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো সংবাদ ব্যবহার করে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য।

