সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গ্রেফতার’ দৃশ্য দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে “আলহামদুলিল্লাহ ড্রোনাল কাকু গ্রেফতার” শিরোনামে বিভ্রান্তিকর দাবি প্রচার করা হয়।
তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক কনটেন্ট। ভিডিওটি পর্যবেক্ষণে ব্যক্তির মুখাবয়ব, নড়াচড়া এবং আশপাশের পরিবেশে একাধিক অসামঞ্জস্যতা ধরা পড়ে, যা সাধারণত এআই-জেনারেটেড ভিডিওতে দেখা যায়।
পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’-এর মাধ্যমে বিশ্লেষণ করা হলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, ডোনাল্ড ট্রাম্পের গ্রেফতার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এআই-নির্মিত।

