সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটকে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, হামের কারণে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা বাস্তবে হয়নি।
অনুসন্ধানে কোনো সরকারি বিজ্ঞপ্তি, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা বা মূলধারার গণমাধ্যমে এ ধরনের খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত পোস্টেও কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
প্রসঙ্গত, হামের প্রকোপ নিয়ে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল—তবে সেটি কোনো সরকারি সিদ্ধান্ত নয়।
সব মিলিয়ে, হামের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

