Google search engine
HomeOthersপ্রচারিত ভিডিওতে মেসিকে নয়, ২০২০ সালে আটক হওয়া ফুটবল রেফারি স্লাভকো ভিনচিচকে...

প্রচারিত ভিডিওতে মেসিকে নয়, ২০২০ সালে আটক হওয়া ফুটবল রেফারি স্লাভকো ভিনচিচকে দেখা যাচ্ছে। পুরোনো একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিশ্বকাপ ফাইনালের আগের রাতে মেসিকে বেঁধে রাখার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে

বাংলাদেশ সময় ২০ জুলাই মধ্যরাতে অনুষ্ঠিত এবারের ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফাইনালের আগের রাতে Leo Messi কেন বেঁধে রাখছিল’ ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটির মাধ্যমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বিশ্বকাপ ফাইনালের আগে বেঁধে রাখা হয়েছিল—এমন একটি দাবি করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে মেসি কিংবা বিশ্বকাপ ফাইনালের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় গ্রে`প্তা`র হওয়া ফুটবল রেফারি স্লাভকো ভিনচিচের ভিডিওকে মেসিকে বেঁধে রাখার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওতে ‘Uno San Luis’ নামের একটি জলছাপ দেখা যায়। এই সূত্র ধরে মেক্সিকো থেকে পরিচালিত ‘Uno San Luis’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটির মূল সংস্করণ খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, ২০২০ সালে বসনিয়ার বিজেলজিনা শহরে মাদক ও পতিতাবৃত্তিবিরোধী অভিযানের সময় ফুটবল রেফারি স্লাভকো ভিনচিচকে আটক করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিনচিচ দাবি করেছিলেন, তিনি সেখানে একটি ব্যবসায়িক মধ্যাহ্নভোজের আমন্ত্রণে গিয়েছিলেন। পরে অভিযানের সময় তাকে আ`ট`ক করে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোনো অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রকাশিত একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওতে মেসিকে নয়, ২০২০ সালে আ`ট`ক হওয়া ফুটবল রেফারি স্লাভকো ভিনচিচকে দেখা যাচ্ছে। পুরোনো একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিশ্বকাপ ফাইনালের আগের রাতে মেসিকে বেঁধে রাখার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular