সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চুন্নুকে গ্রে`প্তা`রের দাবি আসিফ মাহমুদের’ শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে। দাবিটির মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রে`প্তা`রের দাবি জানিয়েছেন—এমন একটি বক্তব্য তার নামে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আসিফ মাহমুদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রে`প্তা`রের দাবি জানিয়ে এমন কোনো বক্তব্য দেননি। প্রচারিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও, সাক্ষাৎকার, লিখিত বিবৃতি বা সংশ্লিষ্ট বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে আসিফ মাহমুদের বক্তব্যের পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, তার সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম এবং মূলধারার গণমাধ্যমেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, আসিফ মাহমুদের নামে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রে`প্তা`রের দাবি করার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা কোনো যাচাইযোগ্য সূত্রের ভিত্তিতে নয়।

