Google search engine
HomePoliticsকুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দৃশ্য দাবিতে...

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, এটি কুমিল্লায় নি‘হ‘ত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে মনিরুল হক চৌধুরীর সাক্ষাতের ভিডিও

নারীসহ মনিরুল হক চৌধুরী আ‘ট‘ক—দাবিতে প্রচারিত ভিডিওটি কুমিল্লার নিহত কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে সাক্ষাতের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আ-ট-ক’—এমন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে মনিরুল হক চৌধুরীকে এক নারীর সঙ্গে একটি স্থানে দেখা যাওয়ার দৃশ্য দেখিয়ে তাকে আ-ট-ক করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি মনিরুল হক চৌধুরীর নারীসহ আ‘ট‘ক হওয়ার কোনো ঘটনার নয়। বরং, ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার দৃশ্য।

অনুসন্ধানে জানা যায়, গত ২৪ এপ্রিল দিবাগত রাতে কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ওই ঘটনার পর গত ৮ মে নিহত বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে দেখা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি মূলত ওই সময়ের দৃশ্য।

অর্থাৎ, নি‘হ‘ত কাস্টমস কর্মকর্তার পরিবারের সঙ্গে সংসদ সদস্যের সাক্ষাতের পুরোনো ভিডিওকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে ‘নারীসহ মনিরুল হক চৌধুরী আটক’ দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারীসহ আটক হওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, এটি কুমিল্লায় নি‘হ‘ত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে মনিরুল হক চৌধুরীর সাক্ষাতের ভিডিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular