সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “কেউ যদি জিজ্ঞেস করে আমার বাপ আগে নাকি জুলাই আগে? আমি বলবো জুলাই আগে!”
অনুসন্ধানে দেখা যায়, ডা. মাহমুদা মিতু এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও, অডিও বা বিশ্বস্ত সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
দাবিটির উৎস অনুসন্ধানে দেখা যায়, এটি মূলত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ছড়িয়েছে। পেজটির অন্যান্য কনটেন্ট পর্যালোচনায় একই ধরনের একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। ফলে ব্যঙ্গাত্মকভাবে প্রকাশিত বক্তব্যটিকে পরবর্তী সময়ে বাস্তব মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
সুতরাং, ‘কেউ যদি জিজ্ঞেস করে আমার বাপ আগে নাকি জুলাই আগে? আমি বলবো জুলাই আগে’— ডা. মাহমুদা মিতুকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

