Google search engine
HomeOthers‘এইচএসসি ২৬ ব্যাচের প্রতি চ্যালেঞ্জ’— ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি...

‘এইচএসসি ২৬ ব্যাচের প্রতি চ্যালেঞ্জ’— ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নাম ও পরিচয় ব্যবহার করে একটি কথিত প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। এতে ‘এইচএসসি ২৬ ব্যাচের প্রতি চ্যালেঞ্জ’ শিরোনামে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার প্রকাশিত নয়। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। বরং তাদের প্রকাশিত প্রকৃত প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে তুলনা করলে প্রচারিত বিজ্ঞপ্তিটির লোগো, লেটারহেড, নকশা, লেখার বিন্যাস ও ভাষার ব্যবহারে একাধিক অসামঞ্জস্য দেখা যায়।

এছাড়া, বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের নাম উল্লেখ থাকলেও তার স্বাক্ষর নেই। অথচ সংগঠনটির প্রকৃত প্রেস বিজ্ঞপ্তিগুলোতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির স্বাক্ষর সংযুক্ত থাকার নজির রয়েছে। পাশাপাশি, আলোচিত বিজ্ঞপ্তির বক্তব্যের সমর্থনে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে ‘চ্যালেঞ্জ’ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নামে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular