অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো বন্যার দৃশ্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণে ঘরের কাঠামো, আশপাশের পরিবেশ ও দৃশ্যের বিভিন্ন উপাদানে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এসব অসামঞ্জস্যতা ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি করে। পাশাপাশি, আলোচিত দৃশ্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুল Hive Detect-এর মাধ্যমে ভিডিওটি বিশ্লেষণ করা হলে সেটি এআই প্রযুক্তিতে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ বলে শনাক্ত হয়।
সুতরাং, বন্যায় ঘর ভেঙে পড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে বন্যার পানিতে একটি ঘর ভেঙে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।