
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “৪৫ বছর আগের জিয়াউর রহমানের হ`ত্যাকারীকে ধরতে পারে সরকার। অথচ আমার হাদির খু`নিকে ধরতে পারে না।”
অনুসন্ধানে দেখা যায়, ফাতেমা তাসনিম জুমা এমন কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও, অডিও বা বিশ্বস্ত সূত্রে প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে দাবিটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, গত ১৭ জুলাই ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথমে মন্তব্যটি প্রচার করা হয়। পেজটির অন্যান্য পোস্ট পর্যালোচনায় একই ধরনের ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক কনটেন্টের উপস্থিতি দেখা যায়। অর্থাৎ, ব্যঙ্গাত্মকভাবে তৈরি করা পোস্টটিকেই পরবর্তী সময়ে প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

