Google search engine
HomeOthers‘রাবার বুলেটের আঘাতেই আবু সাঈদের মৃ-ত্যু’— শহীদ আবু সাঈদের বাবাকে উদ্ধৃত করে...

‘রাবার বুলেটের আঘাতেই আবু সাঈদের মৃ-ত্যু’— শহীদ আবু সাঈদের বাবাকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা বলেছেন, “আমার আবু সাঈদ ছোট মানুষ ছিল। সহ্য করার ক্ষমতা কম। এজন্য রাবার বুলেটের আঘাতেই মারা গেছে।”

অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সত্য নয়। শহীদ আবু সাঈদের বাবা এমন কোনো মন্তব্য করেছেন—এমন তথ্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মূলত, একটি ব্যঙ্গাত্মক স্যাটায়ার পেজে প্রকাশিত পোস্টকে প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

দাবিটির সূত্র অনুসন্ধান করে ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১৭ জুলাই একই ফটোকার্ড পাওয়া যায়। পেজটির পরিচিতিতে নিজেকেই স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, পেজটিতে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশের নজির রয়েছে। ফলে আলোচিত ফটোকার্ডটিও ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে প্রকাশিত হয়েছে বলে প্রতীয়মান হয়।

এছাড়া, আবু সাঈদের বাবার এমন মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘রাবার বুলেটের আঘাতেই আবু সাঈদের মৃ-ত্যু হয়েছে’— শহীদ আবু সাঈদের বাবাকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular