সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে এলাকাবাসীর হামলার দৃশ্য বলে দাবি করা হলেও অনুসন্ধানে এ দাবির সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ১৬ জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ বছর বয়সী শিশু নন্দিনী রানীর হ.~ত্যা.~কা.~ণ্ডকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও ইউএনওর গাড়ি ভা.~ঙ.~চু.~র করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে একই ঘটনার ভিডিও মিলেছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম বা এনসিপির কোনো আনুষ্ঠানিক সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল ভিডিওটি হাসনাত-সারজিসের গাড়িবহরে হামলার দৃশ্য বলে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

