Google search engine
HomeOthersজামায়াতের কর্মশালায় রামিসা হ‘ত্যা মামলার আসামি জাকিরের উপস্থিতির দাবিতে প্রচারিত ছবিটি এআই-সম্পাদিত

জামায়াতের কর্মশালায় রামিসা হ‘ত্যা মামলার আসামি জাকিরের উপস্থিতির দাবিতে প্রচারিত ছবিটি এআই-সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—শিশু শিক্ষার্থী রামিসা হ‘ত্যা মামলার অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ভোটকেন্দ্র পরিচালনা কর্মশালায় অংশ নিয়েছিলেন। ছবিটি এ দাবির প্রমাণ হিসেবে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, আলোচিত ছবিটি বাস্তব নয়। অনুসন্ধানে একই কর্মশালার একটি পুরোনো ও আসল ছবি পাওয়া যায়, যেখানে জাকিরের কোনো উপস্থিতি নেই। মূল ছবির মঞ্চসজ্জা, ব্যানার, অংশগ্রহণকারীদের অবস্থানসহ অন্যান্য উপাদান অপরিবর্তিত থাকলেও পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ছবিটিতে অতিরিক্ত একজন ব্যক্তিকে যুক্ত করা হয়েছে।

ছবিটির তুলনামূলক বিশ্লেষণেও দেখা যায়, দাবিকৃত সংস্করণে যুক্ত করা ব্যক্তির উপস্থিতি মূল ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া এআই শনাক্তকরণ বিশ্লেষণেও ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা বা তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

সুতরাং, জামায়াতের ভোটকেন্দ্র পরিচালনা কর্মশালায় রামিসা হত্যা মামলার আসামি জাকির উপস্থিত ছিলেন—এ দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত একটি বিভ্রান্তিকর ছবি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular