
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় সেনাবাহিনীর বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনতা সেনাবাহিনীর একটি গাড়িতে হা`ম`লা চালিয়েছে। ভিডিওটি ভোলার সাম্প্রতিক পরিস্থিতির দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে তোফায়েল আহমেদের জানাজা কিংবা ভোলার কোনো ঘটনার সম্পর্ক নেই। ভিডিওটি পুরোনো একটি ঘটনার, যা ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছিল। আলোচিত ভিডিওর উৎস অনুসন্ধান করে জানা যায়, এটি খাগড়াছড়িতে সংঘটিত একটি আন্দোলনের সময় ধারণ করা ভিডিও, যা বর্তমান দাবির সঙ্গে সম্পূর্ণ অসংগত।
এছাড়া, তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ বা সেনাবাহিনীর গাড়িতে হামলার কোনো তথ্য নির্ভরযোগ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিতে গিয়ে সেনাবাহিনীর গাড়িতে জনতার হা`ম`লার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। প্রকৃতপক্ষে, এটি ভিন্ন সময় ও ভিন্ন স্থানের একটি পুরোনো ঘটনার ভিডিও।

