
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘অলৌকিক ক্ষমতায় সমুদ্র ভাগ করতে গিয়ে এক ব্যক্তির ডুবে যাওয়ার’ ভিডিওটি সম্পূর্ণ সাজানো এবং এর পেছনের দাবিটি মিথ্যা। ফ্যাক্ট-চেক অনুসন্ধানে জানা গেছে, ভিডিওর ওই ব্যক্তি নিজেকে কখনই ‘নবী মূসা’ দাবি করেননি। আসলে এটি পশ্চিম আফ্রিকার দেশ টোগোর এক কনটেন্ট ক্রিয়েটরের বানানো একটি বিনোদনমূলক ও হাস্যরসাত্মক টিকটক ভিডিও। নির্মাতা গাকে কোডজো সিলভাইন নিজেই নিশ্চিত করেছেন যে, কোনো অলৌকিক ক্ষমতা প্রদর্শন নয়, বরং মানুষকে হাসানোর উদ্দেশ্যেই মজার ছলে তারা এই ভিডিওটি তৈরি করেছিলেন।

