Google search engine
HomePoliticsপ্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত উক্ত বক্তব্যটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর অপপ্রচার।

প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত উক্ত বক্তব্যটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর অপপ্রচার।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নামে একটি মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন—“আমার মূল কনসার্ন ছিলো নকল বন্ধ করা, প্রশ্ন ফাঁস বন্ধ করা আমার কাজ না।” উক্ত বক্তব্যটি ফটোকার্ড আকারে প্রচার করা হয়, যা দ্রুত অনলাইনে বিভ্রান্তি সৃষ্টি করে।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, শিক্ষামন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যম প্রতিবেদন বা আনুষ্ঠানিক বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ থেকে প্রথমে এই ফটোকার্ডটি প্রকাশ করা হয়। পেজটির অন্যান্য পোস্ট পর্যালোচনায়ও স্পষ্ট হয়, এটি মূলত ব্যঙ্গাত্মক ও বিনোদনমূলক কনটেন্ট প্রকাশ করে। সেখান থেকে নেওয়া একটি পোস্টকে পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ বা নির্ভরযোগ্য কোনো প্ল্যাটফর্মেও এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

ফলে, প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত উক্ত বক্তব্যটি ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular