সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এতে নায়ক শাকিব খান অভিনেত্রী তাসনিয়া ফারিণ-কে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন। ভিডিওটি কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই “আসল দৃশ্য” হিসেবে প্রচার করা হচ্ছে, যা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে।
তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। রিভার্স সার্চ ও প্রাসঙ্গিক বিশ্লেষণে এমন কোনো ঘটনার পক্ষে নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভিডিওটি পর্যবেক্ষণে শাকিব খান ও তাসনিয়া ফারিণের মুখমণ্ডলের নড়াচড়া, অভিব্যক্তি এবং ব্যাকগ্রাউন্ড উপাদানগুলোতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়—যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়। এছাড়া এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের বিশ্লেষণেও ভিডিওটি ডিপফেক হওয়ার উচ্চ সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে।
প্রযুক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, এটি মূলত ভিন্ন একটি ফুটেজ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ডিপফেক ভিডিও, যা বাস্তব ঘটনার দাবি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, শাকিব খান ও তাসনিয়া ফারিণকে জড়িয়ে প্রচারিত ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিওটি সম্পূর্ণ ডিপফেক এবং এআই-নির্মিত ভুয়া কনটেন্ট।

