সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ হামলায় নিহত হয়েছেন। বিশেষ করে টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই দাবি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি করে।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের মৃত্যুর দাবি সঠিক নয়। ২৩ এপ্রিল সংঘটিত হামলার ঘটনায় তিনি আহত হলেও তিনি জীবিত আছেন এবং বর্তমানে সুস্থ রয়েছেন।
অনুসন্ধানে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পর করা পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি নিজেই বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া পরবর্তী সময়েও তার প্রোফাইল থেকে একাধিক পোস্ট করা হয়েছে এবং তাকে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেও দেখা গেছে, যা স্পষ্টভাবে প্রমাণ করে যে মৃত্যুর দাবিটি ভিত্তিহীন।
ফলে, ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের মৃত্যুর দাবিটি মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

