সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নামে একটি কথিত প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই তথাকথিত বিজ্ঞপ্তিটি বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তির সৃষ্টি করে।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, বিএনপি এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। দলের অফিশিয়াল ফেসবুক পেজ, নির্ভরযোগ্য সূত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণে এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বরং বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের উদ্ধৃতিতেও বিষয়টি স্পষ্ট করা হয় যে, উক্ত বিজ্ঞপ্তি বিএনপির দফতর থেকে প্রকাশিত নয়।
ফলে, ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তিটি মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার।

