Google search engine
HomePoliticsসারজিস আলম বা এনসিপির কোনো আনুষ্ঠানিক সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য...

সারজিস আলম বা এনসিপির কোনো আনুষ্ঠানিক সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে এলাকাবাসীর হামলার দৃশ্য বলে দাবি করা হলেও অনুসন্ধানে এ দাবির সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত ১৬ জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ বছর বয়সী শিশু নন্দিনী রানীর হ.~ত্যা.~কা.~ণ্ডকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও ইউএনওর গাড়ি ভা.~ঙ.~চু.~র করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে একই ঘটনার ভিডিও মিলেছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম বা এনসিপির কোনো আনুষ্ঠানিক সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল ভিডিওটি হাসনাত-সারজিসের গাড়িবহরে হামলার দৃশ্য বলে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular