Google search engine
HomePoliticsসারজিস আলমের নামে বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কটের আহ্বান সংক্রান্ত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া...

সারজিস আলমের নামে বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কটের আহ্বান সংক্রান্ত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম–এর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হয় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বয়কটের আহ্বান জানিয়েছেন।

তবে যাচাইয়ে দেখা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কট বা এ ধরনের কোনো মন্তব্য তিনি বাস্তবে করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা গণমাধ্যমের রিপোর্টও পাওয়া যায়নি।

এছাড়া তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র পর্যালোচনায় দেখা যায়, এমন কোনো মন্তব্য বা পোস্ট সেখানে নেই। সাধারণত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা বিতর্কিত মন্তব্য হলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো, কিন্তু এ ধরনের কোনো সংবাদও পাওয়া যায়নি।

সুতরাং, সারজিস আলমের নামে বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কটের আহ্বান সংক্রান্ত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular