সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম TikTok বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। দেশীয় কোনো নির্ভরযোগ্য বা মূলধারার সংবাদমাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত বা ঘোষণার কোনো তথ্য প্রকাশিত হয়নি। একইভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা তারেক রহমানের কোনো অফিসিয়াল যোগাযোগমাধ্যমেও এ সংক্রান্ত কোনো বক্তব্য বা নির্দেশনা পাওয়া যায়নি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, কোনো প্রকার যাচাইকৃত সূত্র ছাড়াই গুজবটি তৈরি ও প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হতে পারে।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে টিকটক বন্ধের ঘোষণা দিয়েছেন—এ মর্মে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

