Google search engine
HomePoliticsসাদেক হোসেন খোকারমরদেহ সংসদ ভবন ও শহীদ মিনারে নিতে দেওয়া হয়নি-দাবিটি মিথ্যা

সাদেক হোসেন খোকারমরদেহ সংসদ ভবন ও শহীদ মিনারে নিতে দেওয়া হয়নি-দাবিটি মিথ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ নাকি জাতীয় সংসদ ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তার মৃ`ত্যু প্রসঙ্গ টেনে এই দাবিটি নতুন করে প্রচার করা হচ্ছে।

তবে তথ্য যাচাই করে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংরক্ষিত তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৭ নভেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এছাড়া একই দিন তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারেও নেওয়া হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন ও আলোকচিত্রও প্রকাশিত হয়েছিল।

সাদেক হোসেন খোকার মরদেহ জাতীয় সংসদ ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনারে নিতে দেওয়া হয়নি—এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রকৃতপক্ষে, তার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারেও নেওয়া হয়েছিল। তাই আলোচিত দাবিটি মিথ্যা। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular