সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ও ভিডিও কনটেন্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বলিউড অভিনেতা শাহরুখ খান বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিশেষ মন্তব্য করেছেন।
তবে তথ্য যাচাই করে দেখা গেছে, শাহরুখ খানের এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র বা সংশ্লিষ্ট কোনো প্ল্যাটফর্মে তথ্য প্রকাশিত হয়নি।
এছাড়া, শাহরুখ খানের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করেও এ ধরনের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। জনপরিচিত একজন আন্তর্জাতিক তারকা এ ধরনের বক্তব্য দিলে তা বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হওয়ার কথা, কিন্তু এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পদ্মা সেতু এবং শেখ হাসিনাকে জড়িয়ে শাহরুখ খানের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়া ও বানোয়াট।

