Google search engine
HomeOthersএবারের হজে হাজিদের সমবেতহওয়ার দৃশ্য দাবিতে প্রচারিতছবিটি এআই-নির্মিত

এবারের হজে হাজিদের সমবেতহওয়ার দৃশ্য দাবিতে প্রচারিতছবিটি এআই-নির্মিত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যা চলতি বছরের হজে লাখো হাজির সমবেত হওয়ার দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে। ছবিটি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে এবং অনেক ব্যবহারকারী এটিকে এবারের হজের বাস্তব ছবি বলে দাবি করছেন।

তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, ছবিটি চলতি বছরের হজের কোনো বাস্তব দৃশ্য নয়। আলোচিত ছবিটি আরাফার ময়দানে হাজিদের সমবেত হওয়ার সময়ের আগেই ইন্টারনেটে প্রচারিত হয়েছিল, যা দাবিটির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

এছাড়া ছবিটি বিশ্লেষণ করলে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির বৈশিষ্ট্য ও ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। ফলে এটি বাস্তব আলোকচিত্র নয় বলে প্রতীয়মান হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular