Google search engine
HomePoliticsরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর ডিজাইন নকল...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর ডিজাইন নকল করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন ও সংবেদনশীল তথ্য যুক্ত করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আলোর লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়, ‘ব্রেস্ট ক্যান্সার ও এইচআইভি পজিটিভ হওয়ায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুন্নু।’

তবে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্রেস্ট ক্যান্সার বা এইচআইভি পজিটিভ হওয়ার কোনো তথ্যও পাওয়া যায়নি। প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও প্রকাশিত ফটোকার্ড পর্যালোচনা করেও এমন কোনো সংবাদ বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই তাদের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া বলে জানানো হয়েছে।

অন্যদিকে, মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তাঁর পদত্যাগের কারণ হিসেবে ব্রেস্ট ক্যান্সার বা এইচআইভি পজিটিভ হওয়ার কথা উল্লেখ করা হয়নি। তাঁর পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথিসহ গুরুতর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। এসব অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে নিজেকে শারীরিক ও মানসিকভাবে অসমর্থ উল্লেখ করে তিনি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কথা জানান।

অর্থাৎ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর ডিজাইন নকল করে তাঁর স্বাস্থ্য সম্পর্কে সম্পূর্ণ ভিত্তিহীন ও সংবেদনশীল তথ্য যুক্ত করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular