Google search engine
HomeOthers‘যে কোনো নারী কেলেঙ্কারিতে আমাকে টানেন কেন?’—মামুনুল হকের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ...

‘যে কোনো নারী কেলেঙ্কারিতে আমাকে টানেন কেন?’—মামুনুল হকের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “যে কোনো নারী কেলেঙ্কারি হলেই আপনারা আমাকে টানেন কেন? জামায়াতের আমিরও তো শিশুদের গালে ঠোঁটে চুমু দিয়ে বেড়ান, তাকে নিয়ে তো কথা বলতে দেখিনা।”—শীর্ষক একটি মন্তব্য মাওলানা মামুনুল হক করেছেন দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, মাওলানা মামুনুল হক এমন কোনো মন্তব্য করেননি। প্রচারিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, ভিডিও, অডিও কিংবা মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও পাওয়া যায়নি।

দাবিটির সূত্র অনুসন্ধান করে দেখা যায়, আলোচিত বক্তব্যটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ থেকে তৈরি ও প্রচার করা হয়েছে। অর্থাৎ, মূল পোস্টটি বাস্তব কোনো বক্তব্য বা সংবাদ হিসেবে নয়, ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে প্রকাশ করা হলেও পরবর্তীতে সেটিকে প্রেক্ষাপট বাদ দিয়ে মাওলানা মামুনুল হকের প্রকৃত বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ধরনের স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পোস্টের ক্ষেত্রে মূল পেজের ধরন ও পোস্টের প্রেক্ষাপট উপেক্ষা করে বক্তব্যকে বাস্তব হিসেবে প্রচার করা হলে তা সহজেই বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। আলোচিত ক্ষেত্রেও একইভাবে একটি ব্যঙ্গাত্মক পোস্টকে সত্যিকারের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular