Google search engine
HomePoliticsককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খানের যোগদানের দৃশ্য দাবিতে ২০২৩ সালে মুম্বাইয়ে...

ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খানের যোগদানের দৃশ্য দাবিতে ২০২৩ সালে মুম্বাইয়ে তার গণেশ মণ্ডপ পরিদর্শনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; দাবিটি মিথ্যা।

সম্প্রতি, শিক্ষাব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র চলমান আন্দোলনে বলিউড তারকা শাহরুখ খান যোগ দিয়েছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খানের অংশগ্রহণের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ের লালবাগ এলাকায় গণেশ চতুর্থী উপলক্ষে লালবাগচা রাজার মণ্ডপ পরিদর্শনের সময় ধারণ করা শাহরুখ খানের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে HT City-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির উল্লেখযোগ্য মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, শাহরুখ খান তার কনিষ্ঠ ছেলে আবরামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের লালবাগচা রাজা গণেশ মণ্ডপ পরিদর্শন করেছিলেন।

পরবর্তীতে, ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর প্রকাশিত একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকেও একই তথ্যের সত্যতা পাওয়া যায়। এসব প্রতিবেদনে বলা হয়, গণেশ চতুর্থী উপলক্ষে শাহরুখ খান তার ছেলে আবরামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের লালবাগে গিয়ে লালবাগচা রাজার দর্শন করেন

এছাড়া, শাহরুখ খানের ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট পর্যালোচনা করেও দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে তার অংশগ্রহণের কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাহরুখ খানের যোগদানের দৃশ্য দাবিতে ২০২৩ সালে মুম্বাইয়ে তার গণেশ মণ্ডপ পরিদর্শনের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular