Google search engine
HomeOthersআওয়ামীপন্থী পেজ থেকে শিক্ষামন্ত্রী, বিএনপি ও ছাত্রদল নেতাদের নামে ধারাবাহিকভাবে ভুয়া ফটোকার্ড...

আওয়ামীপন্থী পেজ থেকে শিক্ষামন্ত্রী, বিএনপি ও ছাত্রদল নেতাদের নামে ধারাবাহিকভাবে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থী একটি ফেসবুক পেজ থেকে শিক্ষামন্ত্রী, বিএনপি এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নামে একের পর এক ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, গত কয়েক ঘণ্টার ব্যবধানে একই পেজ থেকে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জড়িয়ে ধারাবাহিকভাবে ভুয়া, সম্পাদিত ও বানোয়াট ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং একাধিক ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যম তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই স্পষ্ট করেছে যে, প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া।

বিশ্লেষণে দেখা যায়, চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এসব ভুয়া ফটোকার্ড ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। যাচাইবিহীন তথ্যকে প্রচার করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং চলমান পরিস্থিতিকে আরও উত্তেজিত করার মতো একটি তথ্য-অপপ্রচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular