Google search engine
HomeOthers‘নকল ভিজে যাওয়ায় শিক্ষার্থীরা আমার পদত্যাগ চাইছে’ — শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত মন্তব্যটি...

‘নকল ভিজে যাওয়ায় শিক্ষার্থীরা আমার পদত্যাগ চাইছে’ — শিক্ষামন্ত্রীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, “যারা পকেটে করে নকল নিয়ে গিয়েছিল, রাস্তায় কোমরসমান পানি ভেঙে যেতে গিয়ে সেগুলো ভিজে গেছে। তাই এখন তারাই আমার পদত্যাগের দাবি তুলছে।” বক্তব্যটি বিভিন্ন পোস্ট, ফটোকার্ড ও স্ক্রিনশট আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে দেখা যায়, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার নামে ভিত্তিহীন ও বানোয়াট একটি বক্তব্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান, মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন, শিক্ষামন্ত্রীর প্রকাশ্য বক্তব্য এবং তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। কোথাও আলোচিত মন্তব্যের কোনো নির্ভরযোগ্য উৎস, ভিডিও, অডিও, সংবাদ বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এছাড়া, কোনো গণমাধ্যমেও শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য প্রকাশিত হয়নি।

বিশ্লেষণে দেখা যায়, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা, বৈরী আবহাওয়া এবং শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভুয়া মন্তব্য ও ফটোকার্ড প্রচারের প্রবণতা বেড়েছে। আলোচিত দাবিটিও সেই ধারাবাহিকতার অংশ, যেখানে কোনো প্রমাণ ছাড়াই শিক্ষামন্ত্রীর নামে একটি উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে।

সুতরাং, “যারা পকেটে করে নকল নিয়ে গিয়েছিল… তাই এখন তারাই আমার পদত্যাগের দাবি তুলছে”— এমন মন্তব্য শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular