Google search engine
HomeOthersবিমানবন্দরের অনিয়ম নিয়ে লাইভ করায় ডা. ওরাকাতুল জান্নাতের ব্যাংক হিসাব তলবকরা হয়েছে...

বিমানবন্দরের অনিয়ম নিয়ে লাইভ করায় ডা. ওরাকাতুল জান্নাতের ব্যাংক হিসাব তলবকরা হয়েছে বলে প্রচারিত দাবিটি ভুয়া

গত ১ অক্টোবর ওমরা থেকে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তির অভিযোগ তুলে নিজের ফেসবুক পেজে লাইভ করেন ব্লগার ডা. ওরাকাতুল জান্নাত। এর কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, বিমানবন্দরের অনিয়ম নিয়ে লাইভ করার কারণে তাঁর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এ দাবির সমর্থনে একটি ফটোকার্ডও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে ব্যাংক হিসাব তলবের দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে দাবিটির সত্যতা যাচাই করার মতো কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এ ছাড়া, প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে অনুসন্ধান করেও ডা. ওরাকাতুল জান্নাতের ব্যাংক হিসাব তলবের বিষয়ে নির্ভরযোগ্য কোনো সংবাদ বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি।

ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে ‘C16 Archive’ নামের একটি ফেসবুক পেজে গত ৩ অক্টোবর একই ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। পেজটির পরিচিতিতে নিজেদের প্যারোডি ও স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশের মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, পেজটিতে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে।

অর্থাৎ, চিকিৎসকের ব্যাংক হিসাব তলবের দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সূত্র একটি ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশকারী পেজ। ফটোকার্ডটিকে বাস্তব সংবাদ হিসেবে প্রচার করা হলেও দাবিটির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular