Google search engine
HomePoliticsটুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিলকে বনানীর মিছিল দাবিতে প্রচার

টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিলকে বনানীর মিছিল দাবিতে প্রচার

গত ২৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, ‘বনানীতে মা-বোনদের নেতৃত্বে জনতার মিছিল’। অর্থাৎ, ভিডিওটিকে রাজধানীর বনানীতে আওয়ামী লীগের মিছিলের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বনানীতে কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত ২৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের দৃশ্য এটি।

আলোচিত ভিডিওটির সূত্র অনুসন্ধানে ‘MD Sahine Biswas’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২৫ নভেম্বর প্রকাশিত ১৫ মিনিট ২ সেকেন্ডের একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর শুরুর অংশে প্রদর্শিত মিছিলের দৃশ্যের সঙ্গে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর মিল রয়েছে।

অর্থাৎ, একই দিনের টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিওকে স্থান পরিবর্তন করে বনানীর মিছিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটির মূল উৎস ও দৃশ্যের মিল থেকে স্পষ্ট, এটি বনানীর কোনো মিছিলের ভিডিও নয়।

সুতরাং, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ভিডিওকে বনানীতে আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular