সম্প্রতি, ‘স/ন্ত্রা/সী আনিস আলমগীরের উসকানিতেই ড. ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হা/মলা হচ্ছে। অতিদ্রুত তার গ্রে/ফ/তার ও ফাঁ/সি চাই।’ শীর্ষক একটি মন্তব্য সাংবাদিক শফিকুল আলম করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি শফিকুল আলমের নয়। প্রকৃতপক্ষে, একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজে প্রকাশিত স্যাটায়ারধর্মী পোস্টের বক্তব্যকে তাঁর প্রকৃত মন্তব্য হিসেবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে মন্তব্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। এ ছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও শফিকুল আলমের এমন মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

