Google search engine
HomeOthersবাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের দাবিতে রোহিঙ্গা শিবিরের পুরোনো ভিডিও প্রচার

বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের দাবিতে রোহিঙ্গা শিবিরের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি ভারতীয় পরিচয়ধারী কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আ/গুন দেওয়া হয়েছে। ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব ভয়াবহ’। তবে প্রকাশিত মূল ভিডিও ও সংবাদ প্রতিবেদন যাচাই করে দেখা যায়, প্রচারিত দৃশ্যটি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের নয়।

অনুসন্ধানে ২০২৩ সালের ৬ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যম The London Standard-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই দৃশ্যের ভিডিও পাওয়া যায়। ভিডিওটি মূলত ২০২৩ সালের ৫ মার্চ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের। নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম NOS-এর প্রকাশিত ভিডিওতেও একই ঘটনার দৃশ্য রয়েছে।

ওই সময় আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, কক্সবাজারের কুতুপালং-বালুখালী শরণার্থী শিবিরের ১১ নম্বর ক্যাম্পে আগুনে দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র পুড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১২ হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয়হীন হয়ে পড়েন। অর্থাৎ, ঘটনাটি প্রায় তিন বছরের পুরোনো এবং এর সঙ্গে প্রচারিত সাম্প্রদায়িক দাবির কোনো সম্পর্ক নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular