Google search engine
HomeOthersএক্সে একটি যুবককে নির্মমভাবে মারধরের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে...

এক্সে একটি যুবককে নির্মমভাবে মারধরের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এক হিন্দু যুবককে নির্যাতন করা হয়েছে। তবে ভিডিওটির প্রকৃত ঘটনা বাংলাদেশের নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি যুবককে নির্মমভাবে মারধরের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে এক হিন্দু যুবককে নির্যাতন করা হয়েছে। তবে ভিডিওটির প্রকৃত ঘটনা বাংলাদেশের নয়। এটি ভারতের ঝাড়খণ্ডে ২০১৯ সালে মুসলিম যুবক তাবরেজ আনসারিকে গণপিটুনির ঘটনার সঙ্গে সম্পর্কিত।

২০১৯ সালের জুনে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা-খারসাওয়ান জেলায় ২৪ বছর বয়সী তাবরেজ আনসারিকে মোটরসাইকেল চুরির সন্দেহে আটক করে একদল ব্যক্তি মারধর করেন। তাঁকে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন এবং জোর করে ‘জয় শ্রীরাম’ ও ‘জয় হনুমান’ বলানোর দৃশ্য সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের পর ২২ জুন তাঁর মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে ২০১৯ সালের ২৫ জুন দৈনিক ইত্তেফাকসহ ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে তাবরেজ আনসারির ওপর নির্যাতন ও তাঁর মৃত্যুর বিস্তারিত তথ্য উঠে আসে। ফলে পুরোনো এই ঘটনাকে বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক নির্যাতনের ঘটনা হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।03:00 PM

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular