Google search engine
HomeOthersমানিক পশারীকে জবি শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর ছবিটি এআই দিয়ে তৈরি

মানিক পশারীকে জবি শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর ছবিটি এআই দিয়ে তৈরি

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা জানান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মানিক পশারীর ছবি সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় এটি তৈরি করা হয়েছে।

মানিক পশারীর প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও আলোচিত ছবিতে দেখানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর কোনো তথ্য বা ছবি জাতীয় গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। এ ছাড়া ছবিটি পর্যবেক্ষণ করেও একাধিক অসংগতি লক্ষ করা যায়।

ছবিটির সত্যতা যাচাইয়ে সিন্থআইডি ও ওপেনএআইসহ একাধিক এআই-ছবি শনাক্তকারী টুলের সাহায্য নেওয়া হলে সেগুলোর বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি হওয়ার ফলাফল পাওয়া যায়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি এবং চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাঈদীর কুশপুত্তলিকা দাহের ঘটনাও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

সুতরাং, মানিক পশারীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রদ্ধা জানানোর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular