Google search engine
HomePoliticsফেনীতে যুবলীগ নেতা হ`ত্যার পুরোনো ছবি শ্রমিক বিক্ষোভে পোশাকশ্রমিককে হ`ত্যার দাবিতে বিভ্রান্তিকর...

ফেনীতে যুবলীগ নেতা হ`ত্যার পুরোনো ছবি শ্রমিক বিক্ষোভে পোশাকশ্রমিককে হ`ত্যার দাবিতে বিভ্রান্তিকর প্রচার

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, যুবলীগ সন্দেহে এক পোশাকশ্রমিককে বিএনপি-জামায়াতের স`ন্ত্রা`সীরা কুপিয়ে হ`ত্যা করেছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত জুনে ফেনীতে যুবলীগ নেতা জোবায়ের পারভেজ হত্যাকাণ্ডের ছবিকে ভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে।

আলোচিত ছবিটির সূত্র অনুসন্ধানে Rasel Bin Sagor নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২৭ জুন প্রকাশিত একটি পোস্টে একই ছবি পাওয়া যায়। ওই পোস্টে জানানো হয়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার যুবলীগ নেতা জোবায়ের পারভেজকে তাঁর বাড়ির সামনে কুপিয়ে হ`ত্যা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় দৈনিক আমার দেশ-এর একটি প্রতিবেদনেও ঘটনার বিস্তারিত পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, দোকান নিয়ে বিরোধের জেরে পারভেজকে কুপিয়ে হ`ত্যার অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মী মামুন ও শাহাদাতের বিরুদ্ধে। ছাগলনাইয়া থানার তৎকালীন ওসি আবু তাহের জানান, পারভেজ এবং অভিযুক্ত মামুন ও শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মা`ম`লা রয়েছে। কিছুদিন আগেও তাঁরা একই কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তাঁদের মধ্যে বিরোধ বাড়ে। ওই বিরোধের জেরেই হ`ত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

অর্থাৎ, প্রচারিত ছবিটি ফেনীতে গত জুনে সংঘটিত একটি হ`ত্যাকাণ্ডের। এর সঙ্গে সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভের কোনো সম্পর্ক নেই। এ ছাড়া, চলমান শ্রমিক বিক্ষোভে কোনো পোশাকশ্রমিককে কুপিয়ে হ`ত্যার দাবির পক্ষেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ফেনীতে যুবলীগ নেতা জোবায়ের পারভেজ হ`ত্যার পুরোনো ছবিকে সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভে যুবলীগ সন্দেহে পোশাকশ্রমিককে কুপিয়ে হ`ত্যার দৃশ্য দাবিতে প্রচার করা মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular