Google search engine
HomePoliticsছাত্রলীগের ধর্মঘটের সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে বিএনপির পুরোনো ভিডিও প্রচার

ছাত্রলীগের ধর্মঘটের সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে বিএনপির পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি নি/ষি/দ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রেক্ষাপটে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকার রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকায় আওয়ামী লীগের কোনো মশাল মিছিলের দৃশ্য নয়। এটি ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লা নগরীতে বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সমর্থকদের আয়োজিত মশাল মিছিলের ভিডিও।

ওই দিন কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে ইয়াছিনের সমর্থকেরা নগরীর টাউনহল মাঠ থেকে মশাল মিছিল বের করেন। এ বিষয়ে ‘কুমিল্লা দ: জেলা ও মহানগর বিএনপি’ নামের একটি ফেসবুক পেজে একই তারিখে প্রকাশিত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। পোস্টে ইয়াছিনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল প্রজ্বলনের কথা উল্লেখ করা হয়।

একই দিনে এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের ফেসবুক অ্যাকাউন্টেও মিছিলটির আরেকটি ভিডিও প্রকাশিত হয়। সেখানেও হাজী ইয়াছিনকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে আয়োজিত মশাল মিছিলের কথা বলা হয়েছে। পরবর্তী অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একই মিছিলের আরেকটি ভিডিওতেও ঘটনাটিকে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকদের কর্মসূচি হিসেবে শনাক্ত করা যায়।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরেও একই ভিডিওকে আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছিল।

অর্থাৎ, ভিডিওটি ঢাকায় আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মশাল মিছিলের নয়। এটি কুমিল্লায় বিএনপি নেতার মনোনয়ন দাবিতে আয়োজিত কর্মসূচির পুরোনো দৃশ্য।

সুতরাং, বিএনপির পুরোনো মশাল মিছিলের ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘটের সমর্থনে আওয়ামী লীগের সাম্প্রতিক মশাল মিছিলের দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular