Google search engine
HomePolitics‘শেখ হাসিনা যদি সত্যিই ডিসেম্বরে ফিরেন তাহলে আমাদের ২০ খাওয়া ছাড়া উপায়...

‘শেখ হাসিনা যদি সত্যিই ডিসেম্বরে ফিরেন তাহলে আমাদের ২০ খাওয়া ছাড়া উপায় নেই’ হুমায়ুন কবিরের নামে ভুয়া বক্তব্য প্রচার

‘শেখ হাসিনা যদি সত্যিই ডিসেম্বরে ফিরেন তাহলে আমাদের ২০ খাওয়া ছাড়া উপায় নেই’—এমন মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। কোথাও তাঁকে ‘হনুমান কবির’ নামেও উল্লেখ করা হচ্ছে। তবে অনুসন্ধানে এই বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, ৫ নভেম্বর শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের প্রকৃত বক্তব্য প্রকাশ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। সেখানে তিনি জানান, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না; বাংলাদেশ-ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। একই বক্তব্যে তিনি বলেন, পলাতক আসামিকে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন নেই; তাঁকে হস্তান্তরের জন্য বিচারিক ও প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও আলোচিত ‘২০ খাওয়া’ মন্তব্যের কোনো নির্ভরযোগ্য সংবাদ, ভিডিও বা মূল বক্তব্যের সূত্র পাওয়া যায়নি। ফলে বক্তব্যটি হুমায়ুন কবিরের বলে প্রচারের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘শেখ হাসিনা যদি সত্যিই ডিসেম্বরে ফিরেন তাহলে আমাদের ২০ খাওয়া ছাড়া উপায় নেই’—এমন কোনো বক্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দিয়েছেন, তার প্রমাণ নেই। তাঁর নামে প্রচারিত মন্তব্যটি ভিত্তিহীন ও ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular