সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রসায়ন পড়িয়ে জনপ্রিয় হওয়া সেই শাওন স্যার এখন সার্জেন্ট’ শিরোনামে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, শাওন রেজা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) হিসেবে কর্মরত। তিনি ৪৩তম বিসিএসের একজন কর্মকর্তা।
এ বিষয়ে ডিএমপির ওয়েবসাইটের ‘Senior Officer Directory’ পাতায় শাওন রেজার পদবি হিসেবে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) উল্লেখ রয়েছে।
এ ছাড়া, গত ১৮ অক্টোবর ডিএমপির এক আদেশে শাওন রেজাকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) পদে পদায়ন করা হয়।
সুতরাং, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার শাওন রেজাকে সার্জেন্ট হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

