Google search engine
HomePoliticsশেখ হাসিনার উন্নয়ন নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামে ভুয়া মন্তব্য প্রচার

শেখ হাসিনার উন্নয়ন নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যত কথাই বলি না কেন, তিনি অনেক উন্নয়ন করেছেন’ শিরোনামে সংবাদভিত্তিক ফেসবুক পেজ কথা.com-এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বক্তব্যটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দিয়েছেন বলে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে কথা.com-ও আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সংবাদমাধ্যমটির অন্য একটি ফটোকার্ড সম্পাদনা করে তাতে ভুয়া মন্তব্য যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কথা.com-এর লোগো ও ডিজাইন শনাক্ত করা যায়। এর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যালোচনা করে আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ পাওয়া যায়নি।

পাশাপাশি, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এমন মন্তব্যের পক্ষে অন্য কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সূত্রেও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনার উন্নয়ন নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। কথা.com-এর আসল ফটোকার্ড সম্পাদনা করে তাঁর নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular